শিরোনাম
◈ সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি ◈ স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান  ◈ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট কাল, রাষ্ট্রপতি  ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন ◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০০ সকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অভাব’ বাঁচতে দিল না মা-ছেলেকে

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাপাসিয়ায় অভাবের তাড়নায় বিষপানে আত্মহত্যা করেছেন মা ও ছেলে। শনিবার রাতে উপজেলার বারিষাব ইউপির বরজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা হলেন- বরজাপুর গ্রামের ফজলুল হকের স্ত্রী রাজিয়া বেগম ও তার ছেলে সজীব। তবে সজীব শারীরিক প্রতিবন্ধী ছিলেন। ডেইলি বাংলাদেশ

স্থানীয়রা জানায়, বেশ কয়েক বছর আগে তিন ছেলেকে রেখে মারা যান ফজলুল হক। স্ত্রী রাজিয়া বেগম এক শারীরিক প্রতিবন্ধী ছেলেসহ তিন সন্তানকে নিয়ে খুবই দুঃখ-কষ্টে দিন কাটান। বিভিন্ন বাড়িতে কাজ করে ভিটে-মাটিহীন সন্তানদের নিয়ে থাকতেন। সম্প্রতি দুই ছেলে খোরশেদ ও মোরশেদ বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা থাকছেন। ছোট ছেলে শারীরিক প্রতিবন্ধী সজীবকে নিয়ে আলাদা থাকেন রাজিয়া বেগম।

অভাব-অনটনের কারণে সজীব, মা ও পরিবারের অন্যদের খুব বিরক্ত করতেন। এসব সইতে না পেরে শনিবার ছেলেদের সঙ্গে মায়ের কথা কাটাকাটি হয়। রাতে দুঃখ-কষ্ট ও অভিমানে রাজিয়া বেগম প্রথমে ছেলেকে ও পরে নিজেও বিষপান করেন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাজিয়া বেগমকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিলে রাতেই তার মৃত্যু হয়।

কাপাসিয়া থানার এসআই সুমন খান বলেন, মরদেহ দুইটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভাবের তাড়নায় মা-ছেলে বিষপান করেছেন বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়