শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাইর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল

স্পোর্টস ডেস্ক: [২] সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৯ সেপ্টেম্বর বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হবে আইপিএলের নতুন আসর। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর গভর্নিং কাউন্সিল রোববার এবারের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে।

[৩] ২০ সেপ্টেম্বর দ্বিতীয় দিনে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে কিংস এলিভেন পাঞ্জাবের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। পরদিন একই ভেন্যুতে সানরাইজার্স হায়দরাবাদ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।

[৪] ২২ সেপ্টেম্বর আইপিএলের খেলা যাবে আরেক শহর শারজাহতে। সেখানে রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। দিনের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। রাতের ম্যাচগুলো শুরু হবে রাত আটটায়।

[৫] এবার আইপিএলের ২৪ ম্যাচ হবে দুবাইতে, ২০ ম্যাচের ভেন্যু আবুধাবি আর ১২ ম্যাচ হবে শারজাহতে। প্লে অফ ও ফাইনালের সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানায় আইপিএল কর্তৃপক্ষ।

[৬] করোনাভাইরাস মহামারির কারণে এপ্রিলের বদলে আইপিএলের ১৩তম আসর শুরু হচ্ছে সেপ্টেম্বরে। ভারতে করোনা মহামারির তীব্রতা অনেক বেশি থাকায় ফ্রেঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসরটি সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। - ক্রিকইনফো

  • সর্বশেষ