শিরোনাম
◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতভাগ নিরাপদ প্রমাণের আগে ভ্যাকসিন নিয়ে কোনও রাজনীতি নয়, জানালো যুক্তরাষ্ট্রে ট্রায়ালরত ৩ কোম্পানি

আসিফুজ্জামান পৃথিল: [২] আসন্ন মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে দেয়া হতে পারে কোভিড ভ্যাকসিন অনুমোদন, এমন গুঞ্জন বেশ জোরের সঙ্গেই শোনা যাচ্ছে। এমনকি ২৮ অক্টোবরের মধ্যে ভ্যাকসিন সরবরাহে প্রস্তুত থাকবার কথা বলা হয়েছে সকল রাজ্য গভর্নরকে। এমন সময়ই জনসন আ্যান্ড জনসন, ফাইজার আর মডার্না জানালো, পুরোপুরি ট্রায়াল শেষের আগে তারা নিজেরাই ভ্যাকসিন অনুমোদন পেতে আবেদন করবে না। সিএনবিসি

[৩] কোম্পানি ৩টির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে এই ব্যাপারে তারা যৌথ বিবৃতি দিতে পারেন। ওয়াল স্ট্রিট জার্নাল

[৪] কর্মকর্তাদের বক্তব্য, তিন দফার ক্লিনিক্যাল ট্রায়ালের চূড়ান্ত পর্বের পরীক্ষানিরীক্ষায় পাশ করলেই পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে এই কোভিড ভ্যাকসিনগুলি একশো শতাংশ নিরাপদ ও কার্যকরী কি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব দেশে দেশে কোভিড টিকা নিয়ে পরীক্ষানিরীক্ষা ও সেগুলি উৎপাদনের যে উদ্যোগ শুরু হয়েছে, তা যাতে অবিবেচকের সিদ্ধান্তে পর্যবসিত না হয়, সে জন্য ওই যৌথ বিবৃতি দেওয়ার কথা ভেবেছে ৩ কোম্পানি।

[৫] হোয়াইট হাউস অবশ্য ভ্যাকসিন নিয়ে রাজনীতির অভিযোগ স্বীকার করেনি। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলেই ম্যাককানি বৃহস্পতিবার বলেছেন, বাজারে তড়িঘড়ি কোভিড ভ্যাকসিন নিয়ে আসার জন্য ওষুধ ও টিকা প্রস্তুতকারক সংস্থাগুলির উপর কোনও রাজনৈতিক চাপ দেওয়া হয়নি। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়