শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু : ফরিদপুরে সাবেক সচিবের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের কৃতি সন্তান অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা খোন্দকার মুরাদ হোসেন করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

[৩] রোববার (৬ই সেপ্টেম্বর) সকাল ৯টায় তার নিজ গ্রামে পারিবারি কবর স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে দাফনকার্য সম্পন্ন হয়।

[৪] জানাযার আগে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালথা (অতিঃ দাঃ) আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। সালথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি সেচ্ছাসেবক টিম মরদেহের গোসল, জানাযা ও দাফন কার্যে নিয়জিত ছিল। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার লোক অংশগ্রহণ করে।

[৫] উল্লেখ্য, গতকাল শনিবার (৫ই সেপ্টেম্বর) দুপুরে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার গ্রীন লাইফ নামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

[৬] তিনি স্ত্রী দুই মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তি জীবনে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। এলাকায় সামাজিক উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখেছেন।

[৭] সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার গণমাধ্যমকে বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান একজন বীর মুক্তিযোদ্ধার অকাল প্রণায়ে উপজেলা প্রশাসন সালথা এর পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ