শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুন্সিগঞ্জের পাঁচটি বন্যাদুর্গত এলাকায় নৌবাহিনীর খাদ্য ও চিকিৎসা সহায়তা

ইসমাঈল ইমু : [২] বন্যার কারণে চরম খাদ্য, পানীয় এবং চিকিৎসা সংকটে পড়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার হাসাড়া, রাঢ়িখাল, ভাগ্যকুল, বাঘড়া ও কোলাপাড়া ইউনিয়নের স্থানীয় হতদরিদ্র ১২শ’ পরিবারের মাঝে রোববার শুকনা খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান করেছে নৌবাহিনী।

[৩] খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি, মুড়ি, গুড়, লবণ, মোমবাতি, দিয়াশলাই, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও বিশুদ্ধ পানি প্রদান করা হয়।

[৪] শ্রীনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এসকল খাদ্য সামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। দেশের বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত দেশের দুর্গত এলাকায় নৌবাহিনীর এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়