শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিস্ফোরণে তিতাস গ্যাস কর্মকর্তার গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী

সিরাজুল ইসলাম, ইসমাঈল ইমু: [২] নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। কমিটির অন্য সদস্যরা হচ্ছেন নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ টি এম মোশাররফ হোসেন, ডিপিডিসি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাসের নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম।

[৩] খাদিজা তাহেরা ববি জানান, স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, মসজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের সংযোগ লাইন গিয়েছে। সেখান থেকে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। আবার অনেকে বললেন, একবার বিদ্যুৎ গিয়ে চার-পাঁচ মিনিট পর আবার এসেছে। দ্বিতীয়বার বিদ্যুৎ আসার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে।

[৪] প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু শনিবার বিকালে ক্ষতিগ্রস্ত বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শন করেন। তিনি বলেন, অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং অবৈধভাবে লাইন নেয়া চলতে থাকলে দুর্ঘটনা থামানো যাবে না। ।

[৫] তিনি বলেন, এই ধরনের মসজিদে এতগুলো এসি ব্যবহার করা খুবই বিপজ্জনক। আর স্থানীয় ইলেকট্রিশিয়ানরা নিম্নমানের তার দেন। এর আগেও কয়েকটি ঘটনা ঘটেছে। সম্পাদনা: ইকবাল খান, খালিদ আহমেদ, সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়