শিরোনাম
◈ জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ চাকরির বড় সুযোগ জার্মানিতে, আবেদন করতে পারবেন যারা ◈ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু ◈ মধ্যপ্রাচ্য সংকটে কমেছে এলপিজি আমদানি, ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজারে ◈ মিডিয়াকে টার্গেট করে এই আইন করতে চাইনি, কোনো সাংবাদিক এর শিকার হোক, সেটাও চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন নিয়ে যা বললেন মন্ত্রী ◈ আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার, আপনি সাক্ষী কে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ কামরুল ইসলামের ◈ ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে তাঁকে স্বামী হিসেবে পেতে চান নারী, বিয়ে না দিলে আদালতে আত্মহত্যার হুমকি ◈ ‘অনুপ্রবেশকারী’ ঠেকাতে নিজ নাগরিকদেরই আটকে রাখছে ভারত, সীমান্তের বাফার জোনে দুর্ভোগ ◈ প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজার’ পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরশুরামে ৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

ফেনী প্রতিনিধি: [২] ফেনীর পরশুরামে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের মফিজ উদ্দিনের বখাটে ছেলে আবদুল বারেককে (২২) আসামী করে পরশুরাম মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামী আবদুল বারেক পলাতক রয়েছে।

[৩] উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামে গত শুক্রবার সন্ধায় এ ধর্ষণ চেষ্টার ঘটনাটি ঘটেছে।

[৪] পুলিশ ও পরিবারিক সুত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির উঠানে অন্য ছেলে মেয়েদের সাথে ও শিশুটি খেলাধুলা করছিল। এ সময় পাশের বাড়ীর মফিজ উদ্দিনের ছেলে আবদুল বারেক (২২) শিশুটিকে চকলেট খাওনোর লোভ দেখিয়ে বি বাড়ী থেকে বাড়ীর বাইরে নিয়ে ধর্ষেণর চেষ্টা করে। এ সময় তার মুখ ও শরীরের রক্তাক্ত জখম করে।

[৫] এক পর্যায়ে নির্যাতনের শিকার শিশুটি চিৎকার শোর চিৎকার ও কান্না শুরু করে। কান্না আওয়াজ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসতে দেখে বখাটে বারেক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

[৬] স্থানীয় মির্জানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মহি উদ্দিন জানান, রাতেই শিশুটিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং পুলিশকে বিষয়টি অবজিত করা হয়। তিনি জানান, পরশুরাম থানার উপ পরিদর্শক ( এসআই) দুলাল মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৭] পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন জানান, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গতকাল শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পরশুরাম মডেল থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আসামী আবদুল বারেক পলাতক রয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের জন্য খুঁজছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ