শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে বিষ্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি বিএনপির

শাহানুজ্জামান টিটু : [২] দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়ী ব্যক্তিদের বিচার হয় না বলেই দূর্ঘটনার মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। সরকারের অব্যবস্থাপনা ও সুশাসনের অভাবেই দেশের সর্বত্রই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। কোথাও কোন জবাবদিহিতা নেই। অসাধু মানুষরা অনাচারে লিপ্ত হতে দ্বিধা করছে না। আমরা এক দু:সময়ে বাস করছি। প্রতিদিন মৃত্যুর সংবাদই যেন গণমাধ্যমের একমাত্র সংবাদ শিরোনাম।

[৩] তিনি বলেন, নানাবিধ কারণে কেন এতো দূর্ঘটনা ও মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখে প্রতিকার করার জন্য সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই বারবার দূর্ঘটনায় মানুষের মৃত্যুকে যেন খুবই স্বাভাবিক ঘটনা হিসেবে প্রতিষ্ঠিত করা হচ্ছে।

[৪] নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন মির্জা ফখরুল। এছাড়া নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান তিনি।

[৫] শনিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়