শিরোনাম
◈ ভারতে থাকা শেখ হাসিনাকে ফেরাতে দিল্লির সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেধার মূল্যায়ন করে আওয়ামী লীগ সরকার: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন

সৌরভ ঘোষ: [২] প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ বাণিজ্য নেই। মেধা ভিত্তিক নিয়োগ দিচ্ছে সরকার। নিয়োগ পরীক্ষায় যারা ভালো করছে তারাই বিনা টাকায় চাকরি পাচ্ছে।

[৩] তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমাদের ভালো করে লেখাপাড় করতে হবে। সু-শিক্ষিতরাই পারবে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়তে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন রয়েছে, সেখানে অতিদরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আবেদন করলে তাদের সহায়তা দেওয়া হয়। এসময় অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করায় দাতা সংস্থা পিকেএসএফ ও আরডিআরএস বাংলাদেশেকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

[৪] শনিবার দুপুরে রৌমারী উপজেলা কনফারেন্স রুমে অতিদ্ররিদ্র মেধাবী শিক্ষার্থীদের পিকেএসএফের আর্থিক সহায়তায় ও আরডিআরএসের বাস্তবায়নে রৌমারী, রাজিবপুর ও চিলমারী উপজেলার অতিদরিদ্র পরিবারের ২১ জন মেধাবী শিক্ষার্থীদের প্রতিজনকে ১২ হাজার টাকা করে শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো.জাকির হোসেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়