শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী দলের ক্রিকেটার সুপ্তার বাবার মৃত্যু

রাহুল রাজ : [২] না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটার শারমিন সুপ্তার বাবা। শুক্রবার বিকেলে রংপুর মেডিকেল হাসপাতালে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

[৩] গাইবান্ধা নিবাসী স্প্তুার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

[৪] এ খবর নিশ্চিত করেছে সুপ্তার সতীর্থ ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের ওয়ানডে দলপতি রুমানা আহমেদ।

[৫] তিনি জানালেন, 'কিছুক্ষণ আগে জানতে পারলাম তিনি আজ বিকেলে ইন্তেকাল করেছেন। যতদূর শুনেছি তিনি হাট স্ট্রোকে মারা গেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

[৬] আজকে তার শারীরিক অবস্থার অবনতি হয়, বিকেল বেলা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুপ্তা গতকালই গাইবান্ধা চলে গেছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়