শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কয়েক দিনের নাটকীয়তার পর লিওনেল মেসি বার্সেলোনায় থাকার ঘোষণা দিলেন

সিরাজুল ইসলাম: [২] গোলডটকমকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। শুক্রবার এ সাক্ষাৎকার নেয়া হয়।

[৩] মেসি বলেন, স্ত্রী-সন্তানকে বার্সা ছাড়ার ইচ্ছার কথা বললে ‘নিষ্ঠুর নাটকের’ অবতারণা হয়। পুরো পরিবার কাঁদতে শুরু করে। সন্তানরা বার্সেলোনা শহর ছাড়তে চাচ্ছে না। তারা স্কুল পরিবর্তন করতে চাচ্ছে না। কিন্তু আমি অনেক দূরে তাকিয়ে দেখেছি, সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্ব›িদ্বতা করতে চাই। শিরোপা জিততে চাই, নামতে চাই চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে।

[৪] তিনি বলেন, আমি ভেবেছিলাম ক্লাব ছাড়তে আমার কোনো বাধা নেই। প্রেসিডেন্ট সব সময় বলেছেন, মৌসুম শেষে থাকা না থাকার বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারবো। এখন তারা বলছে আমি কেন ১০ জুনের আগে বললাম না। ওই সময়ে তো আমরা লা লিগা খেলছিলাম। করোনাও ছিলো। ঠিক এই কারণেই আমি থেকে যাচ্ছি। প্রেসিডেন্ট বলেছেন- আমার যাওয়ার একমাত্র উপায় ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ। এটা অসম্ভব।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়