শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় মারের; তৃতীয় রাউন্ডে সেরেনা

স্পোর্টস ডেস্ক: [২] এবারের ইউএস ওপেনের পুরুষ এককে দ্বিতীয় রাউন্ডেই ছন্দ পতন হলো অ্যান্ডি মারের। অন্যদিকে নারী এককে প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে পা দিয়েছেন সেরেনা উইলিয়ামস।

[৩] কানাডার ফেলিক্স-অ্যালিয়াসিমের কাছে সরাসরি সেটে হেরে বিদায় নিতে হয়েছে তিনবারের গ্র্যান্ড ¯ø্যাম জয়ী মারেকে। নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ২ ঘণ্টা আট মিনিটের লড়াইয়ে পঞ্চদশ বাছাই ফ্যালিক্সের কাছে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারেন ব্রিটিশ তারকা মারে।

[৪] হারলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ৩৩ বছর বয়সী মারে। ২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড ¯ø্যাম টুর্নামেন্টে খেললেন তিনি। মাঝের সময়টাতে মারে কোমরে এতটাই অসুস্থ ছিলেন তাকে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এই সময়ে তার অবসরে চলে যাওয়ার গুঞ্জনও উঠেছিল।

[৫] অন্যদিকে, নারী এককে জয়ের ধারা অব্যাহত রেখেছেন সেরেনা উইলিয়ামস। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডেও সরাসরি সেটের জয় পেয়েছেন ২৩টি গ্র্যান্ড ¯ø্যাম জয়ী যুক্তরাষ্ট্রের এই তারকা।

[৬] দ্বিতীয় রাউন্ডে রুশ প্রতিপক্ষ মার্গারিতা গাস্পারিয়ানকে ৬-২, ৬-৪ গেমে হারানো সেরেনা তৃতীয় রাউন্ডে স্বদেশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন ¯েøায়ানে স্টিফেন্সের মুখোমুখি হবেন।
- দ্যা টেলিগ্রাফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়