শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ড. ফাউচি বিশ্বাস করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ভ্যাকসিন অনুমোদন দেবে না যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: [২] হোয়াইট হাউজের করোনাভাইরাস উপদেষ্টা আ্যান্টোনিও ফাউচি বলেছেন, তিনি আত্মবিশ্বাসী, কোনও ভাবেই এই স্পর্শকাতর বিষয়টিতে রাজনীতি মিশবে না। ড. ফাউচি সিএনএনকে বলেন, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনেন্ট্রেশন, এফডিএ ক্লিনিকাল ট্রায়ালের তথ্যের ভিত্তিতেই ভ্যাকসিন অনুমোদন দেবে। সিএনবিসি

[৩] ফাউচি জানান, শুধু এফডিএ নয়, এসব তথ্য যাচাই করবে সেফটি মনিটরিং বোর্ড। এছাড়াও রোগীদের নিরাপত্তার ব্যাপারটি যাচাই করবে একটি স্বতন্ত্র বোর্ড। এই আ্যালার্জি বিশেষজ্ঞ বলেন, আমাদের এফডিএর প্রতি বিশ্বাস রাখতে হবে।

[৪] ২৭ আগস্ট পাঠানো এক চিঠিতে অক্টোবরের শেষ নাগাদ করোনার ভ্যাকসিন প্রদানের জন্য রাজ্য গভর্নরদের প্রস্তুত থাকতে বলেছে এফডিএ। এর মাত্র কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশেষজ্ঞদের অনেকের ধারণা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য তড়িঘড়ি করে ভ্যাকসিন অনুমোদন দেয়া হতে পারে। সিএনএন

[৫] ড. ফাউচির আগে যুক্তরাষ্ট্রের হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস পরিচালক অ্যালেক্স অ্যাজার বলেন, নির্বাচনের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। আসল কথা আমাদের নিরাপদে সরবরাহকরতে হবে। আমরা চাই মার্কিন নাগরিকরা নিরাপদ ভ্যাকসিন দ্রুততম সময়ের মধ্যেই যেনো পায়। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়