শিরোনাম
◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘মেসি আসলে ম্যানসিটিকে হারানো আরো কঠিন হবে, ওকে ইংল্যান্ডে দেখতে চাই না’

স্পোর্টস ডেস্ক: [২] লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেয়ার পর তার নতুন ঠিকানা হিসেবে সবচেয়ে বেশিবার আলোচিত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির নাম। ওই ক্লাবে কোচ হিসেবে পেপ গার্দিওলা থাকায় এ সম্ভাবনা দেখা দেয় আরও বেশি।

[৩] শেষ পর্যন্ত মেসির ক্লাব ছাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয় তা সময়ই বলে দেবে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের ডিফেন্ডার অ্যান্ডি রবার্টসন বলছেন, তিনি মেসিকে ইংল্যান্ডের ধারেকাছেও দেখতে চান না।

[৪] ক্লাব ছাড়ার গুঞ্জনটিকে আরও জোরালো করে বার্সেলোনার নতুন মৌসুমের বাধ্যতামূলক পিসিআর করোনা টেস্ট এবং প্রথম অনুশীলনেও যোগ দেননি মেসি। তার বাবা ও এজেন্ট জর্জ মেসিও বারবার বলেছেন ক্লাব ছেড়ে যেতে চান লিওনেল মেসি। কিন্তু এখনও পর্যন্ত হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত।

[৫] তার আগেই যেন মেসিকে ইংল্যান্ডে যাওয়া থেকে বারণ করে দিলেন রবার্টসন। তবে এর পেছনে কোনো রাগ-ক্ষোভ নয় বরং মেসির জন্য থাকা শ্রদ্ধার কথাই উল্লেখ করেছেন এই স্কটিশ লেফটব্যাক। তার মতে, মেসি যদি ম্যান সিটি যোগ দেন, তাহলে প্রতিদ্ব›দ্বীদের হারানো কঠিন হয়ে যাবে লিভারপুলের জন্য।- দ্য মিরর

[৬] রবার্টসন বলেন, পুরোপুরি স্বার্থপরের মতো বলি, আমি চাই না এটা (মেসির ম্যান সিটিতে যোগদান) হোক, সে (মেসি) যেনো বার্সেলোনায় থেকে যায়। সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এবং তাকে আপনার নিকটতম প্রতিদ্ব›দ্বী দলে যোগ দিতে দেখা কখনওই ভালো অনুভূতি দেবে না।

[৭] তিনি আরও বলেন, সে দুর্দান্ত খেলোয়াড় এবং আমি জানি প্রিমিয়ার লিগে এলেও একই ধারাবাহিকতা বজায় রাখবে মেসি। যেহেতু লিভারপুল তাকে দলে নেয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে, তাই আমি চাই সে ইংল্যান্ডের ধারেকাছেও না আসুক। তবে আমাদের অপেক্ষা করতে হবে কী হয় দেখার জন্য।

[৮] আমি মেসির বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছি এবং সে দুইটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন দুই ম্যাচ। তার বিপক্ষে খেলতে নামলে তাকে সবসময় নজরে রাখতে হয়। নয়তো অভাবনীয় সব সুযোগ তৈরি করে ফেলে। সে অসাধারণ এক খেলোয়াড়। দ্য মিরর/ গোল ডটকম

  • সর্বশেষ