শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২ দুপুর
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ১০:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে মানসিক ভারসাম্যহীন কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার দায়ে ৭ পুলিশ বরখাস্ত

লিহান লিমা: [২] গত ৩০ মার্চ মানসিক ভারসাম্যহীন কৃষ্ণাঙ্গ যুবক ড্যানিয়েল প্রুডকে (৪১) ধরে পরিবারের কাছে পৌঁছে দিতে তাকে আটক করে পুলিশ। হাসপাতাল থেকে পালিয়ে আসা ড্যানিয়েল নগ্ন হয়ে রাস্তায় দৌঁড়াচ্ছিলেন। পুলিশ তাকে আটক করার পর ড্যানিয়েল যেন তাদের গায়ে থুথু ছিটাতে না পারেন এজন্য তারা তাকে প্লাস্টিকের হুড পরিয়ে মাথা নিচের দিকে তাক করে দুই মিনিট চেপে ধরে রাখেন। শ্বাস নিতে না পেরে অজ্ঞান হয়ে যান তিনি। পরে অজ্ঞান অবস্থায় ড্যানিয়েলকে হাসপাতালে পাঠানোর পর লাইফ সাপোর্টে নেয়া হয়। সাতদিন পর ড্যানিয়েল মারা যান। এপি/বিবিসি

[৩] পুলিশের বডি ক্যামেরায় ধারণকৃত এই ঘটনার ভিডিও সম্প্রতি সামনে আসে। মৃত্যুর সঙ্গে জড়িত থাকায় ৭ পুলিশ অফিসারকে বরখাস্ত করে রচেস্টারের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র লাভলি ওয়ারেন সংবাদ সম্মেলনে বলেছেন, ড্যানিয়েলের ঘটনা পুলিশ বিভাগ, আমাদের মানসিক স্বাস্থ্য সেবা, আমাদের সমাজ ও মেয়র হিসেবে আমরা ব্যর্থতা।

[৪] ড্যানিয়েলের শরীর পরীক্ষা করা চিকিৎসক জানিয়েছেন, এটা খুন। শারীরিক নির্যাতনের প্রতিক্রিয়ায় তিনি মারা গেছেন।

[৫] এদিকে এই ঘটনার ব্যবস্থা নিতে কেনো এত দেরী করা হলো তা নিয়ে অভিযোগ উঠেছে। গত দুই দিনের মতো রচেস্টারে ড্যানিয়েলের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। [৬] ড্যানিয়েলের ১৮ বছরের কন্যা তাশারা প্রুড বলেন, আমার বাবাকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ দেখানো উচিত ছিলো। তার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে। আমি চাই শুধু আমার বাবা নন, এপ্রিলে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরসহ যারা যারা পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন, সবাই ন্যায়বিচার পান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ