শিরোনাম
◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি ◈ সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি পুলিশের পদও চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যারিস্টার সুমনের জামিন আপিলে বহাল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে কারখানায় ভেজাল মসলা তৈরির সময় গ্রেপ্তার এক

শাহজালাল ভূঞা : [২] ফেনী পৌরসভার তাকিয়া রোডে অভিযান চালিয়ে মশলায় ভেজাল মিশ্রণের দায়ে এক জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

[৩] বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় দরবার গুড়া মসলা মিলে এ অভিযান চালানো হয়।

[৪] গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. হুদা মিয়া (৪০)। তিনি ওই কারখানার কর্মচারী। খাগড়াছড়ি রামগড় থানার মহামনি গ্রামের বাসিন্দা তিনি।

[৫] র‍্যাব জানায়, ফেনী পৌরসভার তাকিয়া রোডে 'দরবার গুড়া মসলা মিল' নামক মসলা কারখানায় ভেজাল মসলা তৈরি করা হচ্ছে। এমন ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা কারখানার কর্মচারী মো. হুদা মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে ওই কারখানায় তল্লাশী চালিয়ে এক হাজার ৭৬২ কেজি ভেজাল মিশ্রিত মরিচের গুড়া, ৭২৬ কেজি ভেজাল মিশ্রিত হলুদের গুড়া, ৩৯৪ কেজি ভেজাল মিশ্রিত শুকনো মরিচ, ৪৮৮ কেজি ভেজাল মিশ্রিত ধনিয়া উদ্ধার ও জব্দ করা হয়।

[৬] জানা যায়, সে এসব ভেজাল পণ্য দামিদামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে ফেনীর বিভিন্ন বাজার ছাড়াও আশেপাশের নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রী করে আসছিলেন।

[৭] গ্রেপ্তার ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়