শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় তিন শতাধিক যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি : [২] নাব্যতা সঙ্কটের কারণে গত শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে। কিন্তু বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে এই রুটে নাব্য সংকটের কারণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। এই পরিস্থিতিতে আজও ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

[৩] রুটে অচলাবস্থা সৃষ্টি হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।

[৪] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

[৫] সূত্রটি আরও জানিয়েছে, গত শনিবার থেকেই নৌরুটে নাব্য সঙ্কটের কারণে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হচ্ছিল। দিনে ৫-৬টি ছোট ফেরি চলাচল করতো। বৃহস্পতিবার নাব্যতা সঙ্কট আরও তীব্র হয়।

[৬] বিআইডব্লিউটিসি'র মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, নাব্য সঙ্কটের কারণে ফেরি চলাচল করতে পারছে না। তাই গতকাল সকাল থেকে ফেরি বন্ধ রয়েছে। গতকাল সকালে দুটি ফেরি চ্যানেল অতিক্রম করতে গিয়ে ডুবোচরে বাধাগ্রস্ত হয়।

[৭] চ্যানেলের নাব্য পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ফেরি চলাচল সম্ভব নয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়