শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শতক পূরণে একটি গোলের অপেক্ষা রোনালদোর

এল আর বাদল : [২] ক্রিশ্চিয়ানো রোনালদো, একজন পর্তুগীজ তারকা ফুবলার। তিনি ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে গোলের সেঞ্চুরি করতে যাচ্ছেন। কিন্তু এই কৃতিত্ব অর্জনে তার অপেক্ষা আরো বাড়তে পারে। পায়ে সংক্রমণ হওয়ায় উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে রোনালদোর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

[৩] পর্তুগালের পোর্তোয় এস্তাদিও দো দ্রাগাওয়ে বাংলাদেশ সময় শনিবার রাত পৌনে একটায় মুখোমুখি হবে পর্তুগাল ও ক্রেয়োশিয়া। শিরোপা ধরে রাখার মিশন শুরুর ম্যাচের আগে বৃহস্পতিবার দলীয় অনুশীলনে নেই পর্তুগাল অধিনায়ক।

[৪] এক বিবৃতিতে বৃহস্পতিবার এই ম্যাচে রোনালদোর খেলা নিয়ে শঙ্কার বিষয়টি জানায় পর্তুগাল ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯৯ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। বর্তমানে জুভেন্টাসে খেলা এই ফরোয়ার্ডের চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাই, ১০৯টি। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে না পারলেও রোনালদো মঙ্গলবার সুইডেনের বিপক্ষে মাঠে নামতে পারেন। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়