শিরোনাম
◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে করোনার মধ্যেও খাদ্য উৎপাদন অব্যাহত রয়েছে : কৃষিমন্ত্রী

তাপসী রাবেয়া : [২] ড. আব্দুর রাজ্জাক আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি কী প্রভাব পড়বে তা বলা মুশকিল। তবে আশা করা যায়, করোনার প্রভাবে দেশে খাদ্য সংকট হবে না।

[৩] বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৫তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক কনফারেন্সে অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিনিধি দলে কৃষি সচিব নাসিরুজ্জামান, খাদ্য সচিব ড. নাজমানারা খানুম, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রৌফ, এফএও’র বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসনসহ অনেকে । সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়