শিরোনাম
◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ ১৪ নভেম্বর শুরু

স্পোর্টস ডেস্ক: [২] প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন স্থগিত ছিল আন্তর্জাতিকসহ সবধরণের ক্রিকেট। ফলে চার ম্যাচ বাকি থাকতে স্থগিত হয়ে গিয়েছিল পাকিস্তান সুপার লিগের চলতি বছরের (পিএসএল) আসরও।

[৩] করোনা পরিস্থিতির মধ্য দিয়ে আবারও ফিরতে শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট। এছাড়া মাঠে গড়িয়েছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগও। চলতি মাসে শুরু হবে আইপিএলের এবারের আসর।

[৪] সবধরণের ক্রিকেট ফিরতে শুরু করায় পিএসএলের বাকি অংশ মাঠে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আগামী নভেম্বরেই মাঠে গড়াবে পিএসএলের বাকি ম্যাচগুলো।

[৫] বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূচি অনুসারে আগামী ১৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে পিএসএলের স্থগিত হওয়া ম্যাচগুলো।

[৬] ১৪ নভেম্বর মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি।

[৭] একদিন পর (১৫ নভেম্বর) দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে এলিমিনেটরের বিজয়ী ও কোয়ালিফায়ারে পরাজয়ী দল। ফাইনাল ম্যাচের মাধ্যমে এবারের আসরের পর্দা নামবে ১৭ নভেম্বর। সবগুলো ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

[৮] কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষরা করোনার প্রকোপে স্থগিত হওয়া পিএসএল পুনরায় শুরুর প্রস্তাব দিয়েছিলেন। এছাড়া খেলা আর মাঠে না গড়ালে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা মুলতান সুলতানসকে চ্যাম্পিয়ন ঘোষণা করারও প্রস্তাব এসেছিল। তবে এবার অন্য দলগুলোও নিজেদের সেরাটা দেখানোর আরেকটা সুযোগ পাচ্ছে। - ক্রিকইনফো

 

  • সর্বশেষ