শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুড়িগ্রামের রৌমারীর সোনাভরি নদীতে গোসল করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি : বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলার খন্জনমারা এলাকায় সোনাভরি নদীতে এঘটনা ঘটে। তারা একে অপরের খালাতো ভাই।

[৩] নিহতরা হলেন, খন্জনমারা গ্রামের হায়দার আলী ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম (১৩), সিয়ামারে খালাত ভাই রৌমারীর কাউয়ার চর গ্রামের আব্দুল কাদেরের পুত্র নবম শ্রেণির ছাত্র হামিম (১৪) ও সিয়ামের আরেক খালাত বোন গাইবান্ধা জেলার সাদুল্ল্যাপুর উপজেলার কিষামত বড়বাড়ি গ্রামের অলিউল্ল্যাহর পুত্র ৫ম শেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১০)।

[৪] এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত হামিম ও জিন্নাতসহ তাদের পরিবারের সদস্যরা হায়দার আলীর বাড়িতে বেড়াতে আসে। ঐ বাড়ির ৫ শিক্ষার্থী গোসল করতে নামে। এসময় দুইজন উঠে আসলেও ৩ শিক্ষার্থী পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের ৩ জনকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় ঐ এলাকায় শোকের মাতম চলছে।

[৫] রৌমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়