শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাজিরহাট পৌরসভায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ওমর ফয়সাল : [২] ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার নতুন ব্রিজ হতে মাছ বাজার-হালদাপাড় হয়ে আনোরুল আজিম সড়কের প্রবেশদ্ধার পর্যন্ত নাজিরহাট বাজার বাইপাস সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে।

[৩] বুধবার (২ সেপ্টেম্বর) বিকালে কাজের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলা।

[৪] এ সময় পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী, নাজিরহাট পৌর আওয়ামী লীগ নেতা মুহাম্মদ ইউছুপ ভাই, আলী আকবর জুনু, পৌর কাউন্সিলর আমান উল্লাহ, মাওলানা জয়নাল আবেদীন, হারুনুর রশিদ, মহিলা কাউন্সিলর সলিমা আক্তার শিউলিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[৫] পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী জানান, ২০১৯-২০ অর্থবছরে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়নের প্রকল্পে-২ এর আওতায় এক কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে ১৫৪৬ মিটার দৈর্ঘ্য এবং ২.৫ মিটার প্রস্থের এ সড়কটি কার্পেটিং দ্বারা উন্নয়ন করা হবে। এটি বাস্তবায়িত হলে নাজিরহাট বাজারের উপর যানবাহনের চাপ কমবে। ফলে বাজারের অন্যতম সমস্যা যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে এ সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী কয়েকদিনের মধ্যেই দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার কাজ শুরু করবে। নাজিরহাট পৌরসভার সার্বিক উন্নয়নে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন মোহাম্মদ আলী।

[৬] ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় ১কোটি ১০ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে নাজিরহাট বাজার বাইপাস সড়ককাজের উদ্বোধন করেন নাজিরহাট পৌরসভার মেয়র এস.এম সিরাজ-উদ-দৌলা। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়