শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুরুষদের সমান বেতন পাবেন ব্রাজিলের নারী ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক : [২] ব্রাজিলের জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা তাদের দেশের পুরুষ খেলোয়াড়দের সমপরিমাণ বেতন পাবেন।

[৩]প্রস্তুতি চলাকালীন ও ম্যাচে অংশ নেওয়ার জন্য নারী-পুরুষ সব খেলোয়াড়কে দৈনিক একই ভাতা এবং পুরস্কার প্রদান করা হবে বলে ব্রাজিলের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (সিবিএফ) জানিয়েছে।

[৪] সিবিএফের সভাপতি রোজারিও কাবোক্লো বলেছেন, কয়েক মাস আগে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত, চলতি বছরের মার্চ থেকে পুরুষ ও মহিলা ফুটবল দলের পুরস্কার ও দৈনিক ভাতায় সমতা এনেছে সিবিএফ। অর্থাৎ জাতীয় দলে ডাক পাওয়া (পুরুষ) খেলোয়াড়দের মতো একই পরিমাণ আয় করেন (নারী) খেলোয়াড়রা। প্রতিদিনের জন্য তারা (পুরুষরা) যা পায়, নারীরাও তাই পায়। - গোল ডটকম

[৫] বিশ্বকাপ ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তিনি। সিবিএফ পুরুষ ও নারীদের সঙ্গে একই আচরণ করছে। তাই এখন আর কোনো লিঙ্গ বৈষম্য নেই। আগামী বছর অলিম্পিকে (শিরোপা) জিতে বা অংশ নিয়ে তারা (নারীরা) যা উপার্জন করবে, তা হবে পুরুষদের সমান। এর আগে যে দেশগুলো জাতীয় নারী ও পুরুষ ফুটবলারদের সমান বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নরওয়ে ও নিউজিল্যান্ড। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়