শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানে দুই বোনের মারামারি (ভিডিও)

ডেস্ক রিপোর্ট : দুই নারীর মারপিটের জেরে বিমান দেরিতে ছাড়ার এক বিরল ঘটনা ঘটেছে। বোর্ডিংয়ের সময় বিমানের জেট ব্রিজের মেঝেতে দুই নারীর মারামারির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গুয়ার্ডিয়া বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজ। ধারণা করা হচ্ছে, মারামারি করা দুজন সম্পর্কে দুই বোন।

প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক থেকে বিমানটি যাচ্ছিল আটলান্টা। বিমানে ওঠার পর দুই বোনের কোনো বিষয় নিয়ে মতবিরোধ শুরু হয়, যা থেকে তারা হাতাহাতি এবং শেষে একে অপরকে মেঝেতে ফেলে কিল-ঘুষির পর্যায়ে পৌঁছে যান।

ভিডিওতে দেখা যায়, বিমানে উপস্থিত অন্য কেউ প্রথমে তাদের মারামারি থামানো বা মধ্যস্থতার চেষ্টা করছেন না। দূর থেকে দর্শকের ভূমিকাই পালন করছেন তারা। শেষে একজন নারী ও তার পেছনে পেছনে এক ব্যক্তিকে ওই দুই বোনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ফলাফল কী ঘটে, তা জানার আগেই ভিডিওটি শেষ হয়ে যায়।

জানা গেছে, এই মারামারির খবর পৌঁছায় নিরাপত্তা কর্মীদের কাছে। তারা এসে দুজনকে বিমান থেকে নামিয়ে নিয়ে যান। দুই বোনকে আর ওই বিমানে সফর করার অনুমতি দেওয়া হয়নি। পরে তাদের ছাড়াই বিমান গন্তব্যে উড়ে যায়।

বিমান সংস্থা ডেলটা এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়, আসলে ওই দুই নারীকে নামিয়ে নিয়ে যাওয়ার পর তাদের লাগেজগুলো খুঁজে বের করতে সময় লাগে। তার কারণেই বিমান ছাড়তে দেরি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়