শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচন: বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি, প্রার্থী বাছাইয়ে জনপ্রিয়তা-সততায় নজর ◈ ইরান যুদ্ধে ছয় মাসে বদলে গেছে যে ৬ সমীকরণ ◈ পশ্চিমবঙ্গে শিগগিরই ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা ◈ নেপালের আকস্মিক বন্যা: বাংলাদেশে কতটা ঝুঁকি, জানালেন বিশেষজ্ঞরা ◈ শনিবার সকাল ৮টা থেকে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গাজীপুরের যেসব এলাকায় ◈ হরমুজ প্রণালীতে আটকা পড়েছে ৪০০ জাহাজ-ছয় হাজার নাবিক ◈ মক্কা চুক্তিসহ বাংলাদেশের সব ঘটনার ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত ◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৭:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভেজাল ভোগ্যপণ্য তৈরী: ২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী : [২] রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্য দ্রব্য, নকল ডিটারজেন্ট ও সাবান তৈরী ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যামাণ আদালত।

[৩] বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং র‌্যাব-২ এর সহায়তায় এ অভিযান চালানো হয়। আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এম আর কনজ্যুমার প্রডাক্টস ও সাফ রেজাফুড এন্ড কনজ্যুমার লিমিটেড নামক দুটি প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়।

[৪] পলাশ কুমার বসু বলেন, সাফা রেজা ফুড এন্ড কনজিউমার লিমিটেডে অভিযানের সময় মালিক সেলিম রেজা, মোসলেম সরকার ও জালাল সরকারকে পাওয়া যায়নি। তবে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন নকল ও ভেজাল খাদ্য দ্রব্য তৈরি, বিক্রি এবং মেয়াদোর্ত্তীণ খাদ্য দ্রব্য রাখার দায়ে প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিনুল ইসলাম, চাঁদ মিয়া, রাসেল, সাজু মিয়া ও ফারুক মিয়াকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

[৭] এছাড়া এম আর কনজিউমার প্রোডাক্টে অভিযান চালিয়েও প্রতিষ্ঠানটির মালিক জায়েদুল ইসলাম জয়কে পাওয়া যায়নি। তবে বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রকার নকল ডিটারজেন্ট পাউডার, সাবান তৈরি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানে কর্মরত আমিরুল ইসলাম ও সঞ্জীবকে এক বছর কারাদন্ড এবং রুবেল ও আরিফুরকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।

[৮] নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, দুই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।

  • সর্বশেষ