শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাদাখে চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের স্পেশাল ফোর্সের এক সদস্য নিহত

আসিফুজ্জামান পৃথিল: [২] নিহত সেনাসদস্য একজন তিব্বতি। এই ঘটনার পর দুই দেশের সীমান্ত সংঘাতের শঙ্কা ও উত্তেজনা অনেক বেড়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্যাঙগন অঞ্চলে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের ট্যাঙ্ক বাহিনী। আল জাজিরা, এএফপি

[৩] এই তথ্য জানিয়েছেন তিব্বতের নির্বাসিত পার্লামেন্টের এক সদস্য। বিপুল সংখ্যক তিব্বতি ও গোর্খা ভারতের সেনায় কাজ করেন। এদের বেশিরভাগই কাজ করেন বিভিন্ন বিশেষ বাহিনীতে। কারণ পাহাড়ের উচ্চতায় বিশেষ অভিযান চালাতে তারা বিশেষ সক্ষমতা রাখেন।

[৪] তিব্বত পার্লামেন্টের সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপি'কে বলেন, ‘শনিবার রাতের সংঘষে’ ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা শহীদ হয়েছেন।’ তবে তিনি ওই সেনার নাম পরিচয় জানান নি।

[৫] তিনি জানান, সংঘর্ষে ভারতীয় আরও সেনা আহত হয়েছেন। এর আগে লাদাখে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ জওয়ান নিহত হন। এরপর থেকে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়