শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ জনে ২ জন পারলে নিউইয়র্ক ছাড়তে চান

রাশিদ রিয়াজ : ম্যানহাটান ইনস্টিটিউটের জরিপ বলছে কোভিড মন্দায় নিউইয়র্কের প্রতি ৫ জনের মধ্যে ২ জন শহরটি ছেড়ে যেতে চাচ্ছেন ব্যয় সামলাতে না পেরে। মহামারিতে তাদের আয় কমেছে, অনেকে চাকরি হারিয়েছেন, ব্যয় সংকুলান তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ৩৯ শতাংশ মনে করছেন নিউইয়র্ক শহরের আশে পাশে কোনো স্থানে তারা বসতি গড়বেন যাতে কম খরচে বসবাস সহ কাজের জন্যে নিউইয়র্ক থেকেই যাতায়াত করা যায়। তবে ৫২ শতাংশ নিউইয়র্ক শহর এখনি ছেড়ে যেতে চান না। সিএনবিসি

জরিপে ২৩ শতাংশ উত্তরদাতা নিউইয়র্ক শহর ছাড়তে নারাজ। ৪৬ শতাংশ মনে করেন পরিস্থিতি ঠিক হয়ে যাবে। তবে ৪২ শতাংশের ধারণা কোভিড পরিস্থিতি মোকাবেলায় সঠিক হচ্ছে না। ২২ শতাংশ মার্কিন অর্থনীতি নিয়ে শঙ্কিত এবং ২১ শতাংশ জনস্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন বেশি। দুশ্চিন্তা রয়েছে স্বাস্থ্য, আবাসন ও শিক্ষা নিয়েও।

এছাড়া নিউইয়র্কের বাসিন্দাদের ৫৩ শতাংশ পুলিশের বর্বরতার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ ও তাদের বাজেট বরাদ্দ হ্রাসের পক্ষে নন, পক্ষে আছেন ৪০ শতাংশ নাগরিক। তবে বেশিরভাগ নাগরিক মনে করেন নগর সরকার শহরটির উন্নয়নে যে খরচ করে তা তাদের কর প্রদানের তুলনায় অপ্রতুল। গভর্নর অ্যান্ড্রু কুমোর কাজ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন ৭৩ শতাংশ উত্তরদাতা। কিন্তু মেয়র বিল ডি ব্লাসিওর কাজে ৪৬ শতাংশ অসন্তোষ্ট। জরিপে অংশ নেন ১৪’শ ৮৫ জন এবং তারা লাইভ ফোনে সাক্ষাতকারে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়