শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাংনীতে মুয়াজ্জিনকে কুপিয়ে হত্যা

মেহেরপুর প্রতিনিধি : [২] মেহেরপুরের গাংনী উপজেলার সাহেবনগর গ্রামে ছহির উদ্দীন (৬৫) নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

[৩] বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের মাদরাসা ও কবরস্থানের পাশে মুখোশধারী দুইজন তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের সম্পর্কে এখনও কোনো তথ্য দিতে পারেনি পুলিশ এবং গ্রামবাসী।

[৪] নিহত ছহির উদ্দীন সাহেবনগর গ্রামের বাসিন্দা। তিনি মাদরাসা, গোরস্থান ও ঈদগাহ দেখভালের কাজ করতেন। একইসঙ্গে মাদরাসার পাশের মসজিদে মুয়াজ্জিন হিসেবে পাঁচ ওয়াক্ত আযান দিতেন তিনি।

[৫] স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালে গোরস্থানের পাশে কাজ করছিলেন বৃদ্ধ ছহির উদ্দীন। এসময় মুখে কালো মুখোশপরা দুই জন ধারাল অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। আর্তচিৎকার শুনে গ্রামের মানুষ জড়ো হয়ে দুর্বত্তদের খুঁজতে বের হয়। কিন্তু কোথাও তাদের হদিস মেলেনি। পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।

[৬] গাংনী থানারে ওসি ওবাইদুর রহমান বলেন, বৃদ্ধের মাথা, বুক, পিঠ, হাত, পাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের কোপ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যাকারীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়