শিরোনাম
◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা ◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা : ওসি প্রদীপকে গেটে জিজ্ঞাসাবাদ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

মহসীন কবির : [২] অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ প্রদীপকে বুধবার  (২ সেপ্টেম্বর) জেল গেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। ডিবিসি ও ৭১ টিভি

[৩] কমিটির প্রধান ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গতকাল বলেছেন, ‘আসামি প্রদীপ কুমার দাশের সঙ্গে সাক্ষাত না পাওয়ায় নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে আমরা জেনেছি।

[৪] গত ৩১ জুলাই রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর টেকনাফ থানায় দুটি ও রামু থানায় একটি মামলা করে পুলিশ।

[৫] গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলায় পুলিশের ৯ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত সাত পুলিশ সদস্য, এপিবিএনের তিন সদস্য ও পুলিশের করা মামলার তিন সাক্ষিকে গ্রেফতার করেছে র‌্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়