শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্থানান্তর হলো নগর ভবনের সামনের লেগুনা স্ট্যান্ড, উচ্ছেদ করা হলো হকার

সুজিৎ নন্দী : [২] নগর ভবনের সামনের রাস্তার লেগুনা স্ট্যান্ডটি নগর ভবনের পূর্ব পাশে গাড়ি রাখার স্থানে সরিয়ে নেয়া হয়েছে। ফলে নগর ভবনের গুলিস্তান প্রান্তে লেগে থাকা নিত্যদিনকার যানজট কম হবে এবং লেগুনা ব্যবস্থাপনাও একটি শৃঙ্খলার মধ্যে আসবে। স্থানান্তরিত লেগুনা স্ট্যান্ডে ৭টি রুটের ৫৪টি লেগুনা যাত্রী ওঠা-নামার কাজে ব্যবহার করতে পারবে।

[৩] লেগুনা স্ট্যান্ড স্থানান্তর প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, মেয়রের নির্দেশনা মোতাবেক নগর ভবনের সামনের রাস্তা থেকে অবৈধ লেগুনা স্ট্যান্ড সরিয়ে দেয়া হয়েছে। তাদেরকে একটি শৃঙ্খলিত ব্যবস্থাপনায় আনার পাশাপাশি টোল আদায়ের মাধ্যমে করপোরেশনের আয় বাড়ানো এবং যানজট কমানো এই স্থানান্তরের মূল উদ্দেশ্য।

[৪] জানা যায়, পরিবহন ব্যবস্থাপনায় পরিবর্তন সাধনের মাধ্যমে একটি সচল নগরী গড়ার যে ইচ্ছা মেয়রের রয়েছে, তা বাস্তবায়নের জন্য করপোরেশনের সম্পত্তি বিভাগ, প্রকৌশল বিভাগ ও নগর পরিকল্পনা বিভাগ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

[৫] জানা যায়, পূর্বের লেগুনা স্ট্যান্ডে এখন থেকে কেউ যাত্রী নেয়ার জন্য কিংবা যাত্রী উঠানামার জন্য অবস্থান করতে পারবে না। সেজন্য আমরা সার্বক্ষণিক তদারকি করব, প্রয়োজন অনুযায়ী ঘন ঘন ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা ও জরিমানা আদায় করা হবে।

[৬] যানজট নিরসন এবং জনসাধারণের পাশাপাশি যান চলাচল নির্বিঘ্নে করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে একই সময়ে নগর ভবনের সামনের রাস্তায় ফুটপাতের সকল হকারকেও উচ্ছেদ করা হয়েছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়