শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০১:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কিশোরগঞ্জের কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে আহত ১৪

তন্ময় আলমগীর : [২] আহতদের মধ্যে রতনা দেবনাথ (৩৫) নামে একজনের অবস্থা গুরুতর। রতনা দেবনাথকে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

[৩] জানা গেছে, মঙ্গলাব সকাল ৭টার দিকে টিপটিপ বৃষ্টি মাথায় নিয়ে কটিয়াদী পূর্বপাড়া মহল্লার রোজিনা খাতুন (৪০) হাসপাতালের দিকে যাওয়ার সময় একটি পাগলা শিয়াল পেছন দিক থেকে দৌড়ে এসে পায়ে কামড় দেয়। এতে তিনি আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার সময় আহত আরও দুই-তিনজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনও হাসপাতালের বাইরে রাস্তায় মানুষের হৈহল্লা চলছিল। আতঙ্কিত লোকজন এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। সকাল ৭টা থেকে প্রায় ১১টা পর্যন্ত পাগলা শিয়ালটি হাসপাতালের সম্মুখের রাস্তায় ১৪ জন নারী-পুরুষকে কামড়িয়ে আহত করে। এক পর্যায়ে স্থানীয় লোকজন লাঠিসোটা নিয়ে পাগলা শিয়ালটিকে ঘিরে ফেলে এবং পিটিয়ে মেরে ফেলে।

[৪] আহত অন্যরা হচ্ছেন- হাজী রতন মিয়া (৪৮), জুয়েল (২৫), শফিক (২২), আবুল কাসেম (৫০), মুছা (৫০), রানু (৩৫), হীরন রবি দাস (২৩), আব্দুর রাশিদ (৭০), রফিকুল (৩০), লালন (২৯), শিবলু মিয়া (৩১) ও শিরিনা (৪০)।

[৫] দিনের আলোতে পাগলা শিয়ালের কামড়ে আহত হওয়ার ঘটনা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়