শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেড কোচ ডোমিঙ্গো ও ফিল্ডিং কোচ কুক আসছেন বুধবার

নিউজ ডেস্ক: [২] জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে বুধবার বাংলাদেশ আসছেন দুই কোচ।

[৩] করোনাকালিন সময়ে দেশে পা রাখার পর স্বাস্থ্যবিধি মেনে ২ সপ্তাহ কোয়ারেনটাইনে থাকতে হবে ডোমিঙ্গোকে। অর্থাৎ ২ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কোয়ারেন্টাইনেই কাটবে ডোমিঙ্গো ও কুকের সময়।

[৪] এদিকে হেড কোচের আগে আসার আরও একটি কারণ আছে। নির্বাচকরা তার সাথে দল নিয়ে কথা বলবেন। তিনি কোয়ারেন্টাইনে থাকলেও মুঠোফোন ও ইন্টারনেটে তার সাথে যোগাযোগ করে দল নির্বাচনের কাজ সারবেন নির্বাচকরা।

[৫] সেই আভাস পাওয়া গেছে প্রধান নির্বাচকের কথায়। মঙ্গলবার মধাহ্নে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, ‘হেড কোচ রাসেল ডোমিঙ্গো আর ফিল্ডিং কোচ রায়ান কুক আসছেন কাল বুধবার।’

[৬] প্রধান নির্বাচক আরও একটি তথ্য জানিয়েছেন। তাহলো, নতুন ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান এবং স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভোট্টোরি এখন আর আসবেন না।

[৭] মানে জাতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবার আগে বাংলাদেশে যে অল্প কদিনের প্রস্তুতি ক্যাম্প করবে, তাতে অংশ নেবেন না ম্যাকমিলান ও ভেট্টোরি। এ দুই কিউই কোচের কেউই এখন বাংলাদেশে আসবেন না। নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কা চলে যাবেন। সেখানেই জাতীয় দলের সাথে মিলিত হবেন তারা।- জাগো নিউজ

  • সর্বশেষ