শিরোনাম
◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা ◈ স্পেন-ফ্রান্স-যুক্তরাজ্যে অস্বাভাবিক গরম, সতর্কতা জারি! ◈ ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাল পুলিশ ক্লিয়ারেন্স ও ড্রাইভিং লাইসেন্সসহ প্রতারক চক্রের তিন সদস্য আটক

সুজন কৈরী : [২] বিআরটিএর বিভিন্ন কর্মকর্তাদের নকল সীল, বিপুল পরিমান নকল পুলিশ ক্লিয়ারেন্স এবং গাড়ির ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য জাল কাগজপত্রসহ প্রতারক চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-৩। আটকরা হলেন- মো. হুমায়ুন কবির (৩৮), মহসিন সাব্বির (৫০) ও মো. কামাল হোসেন (৩৮)। সোমবার বিকেলে রাজধানীর তুরাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।

[৩] র‌্যাব-৩ এর এএসপি ফারজানা হক বলেন, চক্রটির নিজস্ব অফিসে জাল কাগজপত্র আদান প্রদানকালে হাতেনাতে তাদের আটক করা হয়। তাদের অফিসে তল্লাশি চালিয়ে ১৩০টি বিভিন্ন ব্যক্তির ভিন্ন নামীয় লার্নার্স ড্রাইভিং লাইসেন্স, ৫৫ সেট বিভিন্ন ব্যক্তির গাড়ি চালানোর অস্থায়ী অনুমতি পত্র ও সংশ্লিষ্ট কাগজপত্র, ২০ সেট নকল পুলিশ ক্লিয়ারেন্স, ৫ সেট ড্রাইভিং লাইসেন্স নবায়নের আবেদন পত্র, ৭ সেট পুলিশের তদন্ত প্রতিবেদন, ৭ সেট ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম, ৪টি বিআরটিএ কর্তৃপক্ষসহ বিভিন্ন নামের সীল এবং নগদ ৬২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তুরাগ এলাকায় একটি অস্থায়ী অফিস খুলে তারা দীর্ঘদিন ধরে পুলিশ ও বিআরটিএসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল সীল ব্যবহার করে নকল পুলিশ ক্লিয়ারেন্স, নকল ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির বিভিন্ন জাল কাগজপত্র, লার্নার্স পেপার ইত্যাদি দেয়ার নামে সাধারণ জনগণের কাছ থেকে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়