শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে কর্মহীনদের পাশে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট

শেখ সাইফুল : [২] বাগেরহাটের শরণখোলা ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ও করোনায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রি প্রদানের উদ্যোগ নিয়েছে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রস্ট (ডিসিএইচটি)। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) আর্থিক সহায়তায় ‘ইমারজেন্সি রিলিফ অপারেশন ফর সাইক্লোন আম্ফান এন্ড কভিট-১৯ অ্যাওয়ারনেস প্রোগ্রাম’ নামের প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেওয়া হবে। সংস্থাটি উপজেলার সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নে তাদের এই কর্মসূচী বাস্তবায়ন করছে।

[৩] সোমবার দুপুরে আরকেডিএস পাইলট বালিকা বিদ্যালয় মিলনায়তনে ক্ষতিগ্রস্ত কয়েকজনের হাতে খাদ্যসামগ্রি ও স্বাস্থ্য উপকরণ তুলে দিয়ে কার্যক্রমের আনুষ্ঠিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, আওয়ামীলীগ নেতা এম সাইফুল ইসলাম খোকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, প্রকল্প ব্যবস্থাপন রনজিৎ হালদার, প্রকল্প সমন্বয়কারী সাদিয়া সামাদ মৌ, ডা. নাজমুল হোসেন, মাঠ ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস, মাঠ কর্মকর্তা সুমাইয়া আক্তার, রিয়াদ আহমেদ, আরমান হোসেন প্রমূখ।

[৪] প্রকল্প ব্যবস্থাপক রনজিৎ হালদার জানান, দুটি ইউনিয়নের ঘূর্ণিঝড় আম্ফানে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের বাড়ি বাড়ি এসব সামগ্রি পৌঁছে দেওয়া হবে। সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, মাছ ধরা জাল, তাবু এবং সাবান, মাস্কসহ বিভিন্ন উপকরণ। পাশাপাশি করোনা সচেতনতার জন্য লিফলেট, ব্যানার, পোস্টার বিভিন্ন প্রতিষ্ঠান ও উপকারভোগীদের মাঝে বিতরণ অব্যাহত থাকবে। এছাড়া, পরবর্তীতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনেরও পরিকল্পনা রয়েছে তাদের। সম্পাদনা : আরাফাত

  • সর্বশেষ
  • জনপ্রিয়