শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ: [২] সোমবার বিকেল তিনটায় দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোস্তাকের বাড়ীও ঘেরাও করা হয়।

[৩] এসময় তার সম্পত্তি বাজেয়াপ্ত করার আহবান জানানো হয়।

[৪] বিক্ষোভ প্রদর্শনের পরেই খুনি মোস্তাকের প্রতিকৃতিতে জুতা,কংকর নিক্ষেপ করা হয়। পরে প্রতি বছর এমন ঘৃণা প্রদর্শন অব্যহত রাখার অঙ্গিকার করেন নেতাকর্মীরা। কুমিল্লায় বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের পথিকৃতিতে ঘৃণা প্রদর্শন

[৫] দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষজন একত্র হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন।

[৫] কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী সুমন।

[৬] বক্তব্য মেজর সুমন বলেন, খন্দকার মোস্তাক জাতীর সাথে বেঈমানী করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখল করেছে। কুমিল্লাকে কলংকিত করেছে। সরকার তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে কলংকমুক্ত করবে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এড. আহসান হাবীব লিল মিয়া, উত্তরজেলা যুবলীগের আহবায়ক বাহাউদ্দীন বাহারসহ নেতৃবৃন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়