শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাট ও কৃষিপণ্যের রফতানি বাড়াতে নতুন বাজার খুঁজবে সরকার

আনিস তপন ও তাপসী রাবেয়া: [২] কোভিড-১৯ মহামরিতে দেশের সার্বিক রফতানি কমলেও পাট ও পাটজাত পণ্য রফতানি ব্যাপক বৃদ্ধি পেয়েছে। তাই পাট পণ্যসহ কৃষিপণ্যের রফাতনি বাড়াতে নতুন নতুন বাজার খোঁজার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

[৩] সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

[৪] তিনি বলেন, গত এক বছরে বিশেষ করে কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের রফতানির কী অবস্থা হলো, ধারণা ছিল ম্যাসিভ ডিজাস্টার হবে। কিন্তু দেখা গেলো এ সময়ে মাত্র ১৫ শতাংশ রফতানি কম হয়েছে।

[৫] তিনি আরও বলেন, যেহেতু বিশ্ববাজারে জুটের চাহিদা প্রচুর রয়েছে, তাই ক্যাবিনেট থেকে জুটসহ অন্যান্য কৃষি পণ্যগুলোকে কিভাবে বিশ্ববাজারে এক্সপেন্ডা (নতুন নতুন বাজার খুঁজে সম্প্রসারণ) করা যায় সে বিষয়ে কাজ করার জন্য বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়েছে।

[৬] সরকারি পাটকলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অন্য জিনিস। সেটা এটার সাথে সম্পর্কিত নয়। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়