শিরোনাম
◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা 

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর গোয়ালন্দে মাটি খুঁড়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কামাল হোসেন: [২] গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের উত্তর কাউয়াজানি গ্রামের পদ্মা নদী তীরবর্তী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সকাল সাড়ে ১০টায় স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে মরদেহটি দুপুর সাড়ে ১২টার দিকে উদ্ধার করা হয়।

[৩] তার এক হাত কাটা, পিঠে কোপের দাগ রয়েছে। কয়েকদিন আগে তাকে হত্যা করে পুঁতে রাখা হয়। ধারণা করা হচ্ছে, মরদেহটি বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়া গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মো. মিরাজ খানের (১৫)। পরে মিরাজের মাকে মরদেহটি দেখালে তিনি শনাক্ত করতে পারেননি। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়।

[৪] গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আশিকুর রহমান জানান, ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে ওই যুবককে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। সম্পাদনা: সিরাজুল ইসলাম

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়