শিরোনাম
◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৭:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে বাসদ ও ছাত্র ফ্রন্টের দুই নেতাকে নৈতিক স্খলনের জন্য কারণে অব্যাহতি

স্বপন দেব: [২] বৃহস্পতিবার ও শুক্রবার আলাদা আলাদা বিবৃতিতে তাদের অব্যাহতি দেন বাসাদের জেলা আহবায়ক মঈনুর রহমান মগনু ও ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ।

[৩] জেলা ফোরামের সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে বাসদের সদস্য রায়হান আনসারী ও ছাত্র ফ্রন্টের শহর সভাপতি সজিবুল ইসলাম তুষারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

[৪] ছাত্র ফ্রন্টের বিবৃতিতে বলা হয়, গত ২৭ আগস্ট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার এক জরুরি সভা সভাপতি রেহনোমা রুবাইয়াৎ এর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়াল মিডিয়ায় প্রচারিত বক্তব্যের ভিত্তিতে অনুসন্ধানপূর্বক সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যক্রম ও নৈতিক স্খলনজনিত কারণে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও শহর শাখার সভাপতি সজিবুল ইসলাম তুষার কে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল প্রকার দায়দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

[৫] একই সাথে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সকল প্রকার অন্যায়, অসামাজিক ও অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়