শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দর্শকদের মাঠে খেলা দেখার অনুমতি দিচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] করোনা বিরতি কাটিয়ে মাঠে ফিরেছে ক্রিকেট। মাঠে ক্রিকেট ফিরলেও এখনও সেভাবে মাঠে ফেরেননি দর্শকেরা। কিছুদিন আগে কাউন্টির ম্যাচে স্টেডিয়ামে করোনা বিরতির পর প্রথম দর্শক ঢোকার সুযোগ পেয়েছিল। ইংল্যান্ডের দেখাদেখি এবার মাঠে দর্শকদের প্রবেশাধীকার দিতে যাচ্ছে আফগানিস্তান।

[৩] নিজেদের ঘরোয়া লিগ শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলো দর্শকদের দেখার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। রোববার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

[৪] বিবৃতিতে বলা হয়, 'জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে দর্শকদের কাবুল ক্রিকেট স্টেডিয়ামে এই বছরের শাপেজা ক্রিকেট লিগের ম্যাচগুলি দর্শকদের দেখার অনুমতি দেওয়া হবে। যদিও দর্শকদের প্রবেশাধীকার সীমিত করে দেয়া হবে। জানা গেছে স্টেডিয়ামের ধারণক্ষমতার ৩০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।

[৫] এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সাংঘর্ষিক সূচি হবার কারণে পরিবর্তন এসেছে চলতি বছরের শাপেজা লিগের সূচিতে। আগে সেপ্টেম্বরের ১৬ তারিখে শুরু হবার কথা থাকলেও পরিবর্তিত সূচী অনুযায়ী এবারের আসর শুরু হবে ৬ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির ৭ম আসরের। - ক্রিকইনফো/ ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়