শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিমানে আত্মহত্যা করেছেন মডেল লরেন

ডেস্ক রিপোর্ট: ভালোবাসার মানুষকে মেনে না নেওয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিযামান করে আত্মহত্যা করেছেন উঠতি মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। গুলশানের কাঁলাচাদপুরের বাসায় গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।বাংলা ট্রিবিউন

তিনি বলেন, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে মডেল ও অভিনেত্রী লরেন আত্মহত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার আত্মহত্যার নেপথ্যে কারও কোনও প্ররোচনা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুলশান থানাধীন কালাচাঁদপুরের বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন লরেন। ‘ইন্টারনেট শেষ হলেও, নো টেনশন’- এয়ারটেলের এই বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আসা লরেন কয়েকটি মিউজিক ভিডিও, নাটক এবং সর্বশেষ একটি স্বল্পদৈর্ঘ চলচ্চিত্রে অভিনয় করেন। এক তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তরুণটি মুসলিম ধর্মালম্বী হওয়ায় লরেনের বাবা-মা বিষয়টিকে মেনে নিতে চাইছিলেন না। বিষয়টি নিয়ে শনিবার রাতে লরেনকে বকাঝকা করেন মা-বাবা। একারণে রাতের কোনও এক সময়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে তারা ধারণা করছেন।

পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজন লরেনকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে দ্রুত উদ্ধার করে বসুন্ধরার এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বজনরা জানান, লরেন সর্বশেষ সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ট্রল’ নামে একটি নাটকের শুটিংয়ে অংশ নেন। গত ২৬ আগস্ট অপূর্ব, তাসনিয়া ফারিনদের সঙ্গে এ নাটকের শুটিং করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়