শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোশাল মিডিয়া শাহরুখের নতুন ছবির ঘোষণা

তন্নীমা আক্তার : [২] ২০১৬-র এমনই এক ৩০ আগস্ট নিজের ছবির আগমন বার্তা দিয়েছিলেন। তারপর চার-চারটে বছর কেটে গিয়েছে। আর কোনও নতুন ছবির ঘোষণা করেননি। ঠিক ১,৪৬০ দিনের মাথায় টুইটারে ট্রেন্ডিং #WeWantAnnouncementSRK। পুরনো ছবির ঘোষণার স্ক্রিনশট দেখে এক মুহূর্তের জন্য হলেও মনে আশা হয়তো জেগে উঠেছিল, তাহলে কি নতুন ছবির ঘোষণা করে দিলেন শাহরুখ খান?

[৩] ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছিল আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’। ছবিতে দুই নায়িকা আনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে অভিনয় করেছিলেন কিং খান। সদ্য সন্তানসম্ভবা হওয়ার কথা ঘোষণা করেছেন অনুষ্কা। আবার সলমন খানের সঙ্গে ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবির প্রস্তুতির পাশাপাশি ‘ফোন ভূত’-এর কাজ শুরু করে দিয়েছেন ক্যাটরিনা। সারা বিশ্ব পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে এভাবেই পথ চলা শুরু করেছে। কিন্তু শাহরুখের ছবির ঘোষণা এখনও পর্যন্ত হয়নি। কানাঘুষো শোনা গেছে বেশ কয়েকবার। কখনও রাজকুমার হিরানি, সিদ্ধার্থ আনন্দ আবার কখনও দক্ষিণী পরিচালক অ্যাটলির নাম উঠে এসেছে শাহরুখের কামব্যাক ছবির পরিচালক হিসেবে। কিন্তু অফিশিয়াল ঘোষণা এখনও হয়নি। শুধু পুরনো এই স্ক্রিনশটে একটু বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর সেই সঙ্গে ট্রেন্ডিং হয়েছে শাহরুখ-অনুরাগীদের আকুল প্রার্থনা। এবার অন্তত সুখবরটি ঘোষণা করুন বলিউড বাদশা।

[৪] করোনা পরিস্থিতিতে অবশ্য মন্নতের বারান্দায় একবার শুটিং করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ও করেছেন। তবে বলিউড বাদশাকে আবার চেনা ছন্দে দেখার আশায় এখনও রয়েছেন অনুরাগীরা।

https://twitter.com/SRKYoddhaArmy/status/1300005346535043072?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1300005346535043072%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fentertainment%2Fcinema%2Fshah-rukh-khan-trending-on-twitter-fans-appeals-for-film-announcement%2F

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়