শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় পলিথিন তৈরীর কারখানাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা-আটক-১

মাহফুজ নান্টু : [২]  কুমিল্লায় পলিথিন তৈরী,সংরক্ষন ও বাজাজাতকরনের অপরাধে এশটি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রবিবার দুপুরে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়।

[৩] র‌্যাব ১১ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন কোটবাড়ী বড় আলমপুর এলাকায় “মেসার্স মিয়ামী প্লাষ্টিক”নামক একটি কারখানাতে অভিযান পরিচালনা করে। এ সময় কারখানাতে নিয়মের বর্হিভূত অনুমোদনহীন পলিথিন তৈরী,সংরক্ষন ও বাজারজাত করার প্রমান পায়। ৩ শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয় এমন অপরাধের কারনে প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজাহান মিয়া (৪০) কে আটক করা হয়। আটক শাহজাহান বড় আলমপুর এলাকার হাজী নবী নেওয়াজ আলীর ছেলে।

[৪] পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(১)এর ৪(ক) ধারা মোতাবেক প্রতিষ্ঠানের মালিক মোঃ শাহজাহান মিয়া (৪০) কে ভ্রাম্যমান আদালত ৫ লাখ টাকা জরিমানা করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনি রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

[৫] অভিযানে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে। র‌্যাব-১১ এর কুমিল্লা কম্পানী কমান্ডার মেজর তালুকদার নাজমুস সাকিব জানান, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ