শিরোনাম
◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া ◈ লিসান্দ্রোসহ লেফট ফুটেড ৩ ডিফেন্ডার আস‌ছে ‌টিম বার্সেলোনায় ◈ ঢাকা-সিলেট যাতায়াতে লাগবে মাত্র তিন ঘণ্টা, হচ্ছে ছয় লেনের এক্সপ্রেসওয়ে ◈ কয়েক দশকের সাফল্যের পর অর্থনৈতিক সংকটে বাংলাদেশ: দ্য ইকোনমিস্ট ◈ গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আইজিপির, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরলেন ◈ সরকারি বাসা ভাড়া বা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ৩০ নভেম্বরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুই ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিন জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২] রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

[৩] এনিয়ে, সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে আজ পর্যন্ত মারা গেছেন অন্ততঃ ৮৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন।

[৪] মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত জিয়া উদ্দীনের ছেলে নেছার আহমেদ (৬৫), একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের আহাদুল্লাহ’র ছেলে জামাত আলী (৭০) ও মৌতলা দুদলী গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন(৭৮)।

[৫] মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও  শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নেছার আহমেদ গত ২৩ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে নেয়া হয় নিবিড় পরিচর্যা ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭ টায় তিনি মারা যান।

[৬] এদিকে, একই উপসর্গ নিয়ে গত ২০ আগষ্ট সকালে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের জামাত আলী। তিনিও আজ সকাল সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান।

[৭] এছাড়া, করোনার উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন একই উপজেলার মৌতলা দুদলী গ্রামের ফিরোজা খাতুন। তিনিও আজ সকাল ৯ টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান। মৃত তিন জনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও তাদের করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।

[৭] সাতক্ষীরা সিভিল সার্জন ডা.হুসাইন শাফায়াত বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার অনুমতি দেয়া হয়েছে। একই সাথে তাদের বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনের বলা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ