শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা-৪ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাবিবুর রহমান হাবিব

শাহানুজ্জামান টিটু : [২] ৫টি সংসদীয় উপনির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্তের পর পাবনা উপনির্বাচনে অংশ নিতে আগ্রহীদেরকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের আহবান করে বিএনপি।

[২] রোববার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দুই জন।

[৩] রোববার দুপুরের মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে এবং ওইদিন বিকেল ৫টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎতের জন্য প্রার্থীদের হাজির হতে হবে।

[৪] এরআগে একাদশ সংসদ নির্বাচনে হাবিবুর রহমান হাবিব পাবনার ওই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন।

[৫] মনোনয়ন সংগ্রহের পর হাবিবুর রহমান হাবিব ফোনে বলেন, আমি বা অন্যকে দল মনোনয়ন দিলে জেলার আহবায়ক হিসেবে বিগত সময়ের মত নির্বাচনী প্রচারণায় থাকবো। গত নির্বাচনে আমাকে মেরে রক্তাক্ত করার পরও আমি নির্বাচনী প্রচার থেকে ঘরে ফিরে আসেনি।

[৬] তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে না। কিন্তু নিরপেক্ষ যাতে হয় সেই ব্যবস্থা নিতে হবে। আওয়ামী লীগ এই একটি আসন হারালে তাদের সরকার পতন হবে না।
সম্পাদনা: বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়