শিরোনাম
◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি ◈ সৌদি আরবে বৈঠক শেষে ইরানবিরোধী যৌথ অবস্থান ১২ মুসলিম দেশের ◈ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন, জামাত সাড়ে ৮ টায় ◈ ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি: প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা ◈ ঘরে ঢুকে খুলনায় একই পরিবারের ৪ জনকে গুলি ◈ চট্টগ্রামের টেরিবাজারে মার্কেটে আগুন, নিহত ২

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৫:২৩ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড মুক্ত হলেন সাবেক তারকা ফুটবলার বাদল রায়, স্বাস্থ্য উন্নতির দিকে বাবলুর

রাহুল রাজ : [২] ১৭ দিনের মাথায় করোনামুক্ত হয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার বাদল রায়। এদিকে কোভিড হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরেক ফুটবল তারকা হাসানুজ্জামান খান বাবলুর স্বাস্থ্য উন্নতির দিকে।

[৩] শুক্রবার পরীক্ষা করে আজ শনিবার (২৯ আগস্ট) রিপোর্ট নেগেটিভ পেয়েছেন বাদল রায়। এর আগে ১১ আগস্ট অসুস্থ হয়ে পড়লে আসগর আলী হাসপাতালে নেয়া হয়েছিল বাদল রায়কে। পরে ওইদিনই করোনা পরীক্ষা করে পজিটিভ শনাক্ত হন বাফুফের এই সহ-সভাপতি।

[৪] তবে কাশি ছাড়া কোন উপসর্গ না থাকায় নিজ বাসাতেই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন বাদল। এবং পরিবারের বাকী সদস্যদেরও পরীক্ষা করান। সবারই নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

[৫] করোনামুক্তির বিষয়টি নিশ্চিত করে এক গণমাধ্যমকে তিনি জানান, ‘আমার করোনা পজিটিভ হওয়ার পর বাসার প্রত্যেকের করোনা পরীক্ষা করিয়েছিলাম। কারও পজিটিভ আসেনি।

[৬] আমি শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষা করি এবং শনিবার রিপোর্ট পেয়েছি নেগেটিভ। করোনা পজিটিভ হওয়ার পর যারা আমার খোঁজ-খবর নিয়েছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি’।

[৭] এদিকে করোনায় আক্রান্ত হয়ে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর ল্যাব এইডে ভর্তি হওয়া সাবেক তারকা ফুটবলার হাসানুজ্জামান খান বাবলুর অবস্থা এখন উন্নতির দিকে। পরিবারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এবং পুরোপুরি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়