শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাতীয় গ্রীডে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুতহীন যশোরসহ দক্ষিনাঞ্চলের ২১ জেলা

যশোর প্রতিনিধি : [২] জাতীয় গ্রীডে যান্ত্রিক ত্রুটির কারণে শনিবার যশোরসহ দক্ষিন অঞ্চলে প্রায় দুই ঘন্টা বিদ্যুত ছিলো না। ফলে যশোরসহ দক্ষিনাঞ্চলের ২১ জেলা বিদ্যুতহীন হয়ে পড়ে। এতে এই অঞ্চলের শিল্প কলকারখানায় উৎপাদন ব্যবহত হওয়ায় কয়েক হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে।

[৩] ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজাপাডিকোর) যশোর চাঁচড়া অফিসের তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল আলম জানান, কুষ্টিয়ার ইশ্বরদী-ভেড়ামারা গ্রীডে টেকওভার পয়েন্ট ২৩০ কেভির সার্কিট সমস্যার কারণে দক্ষিনাঞ্চল ধরে বিদ্যুৎ ছিলো না। মেরামতে কাজ চলছে অল্প সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে।

[৪] চাঁচড়া ১৩২ কেভি সাবষ্টেশনের উপসহকারি প্রকৌশলী অনুপ রায় জানান, জাতীয় গ্রীডে যান্ত্রিক ত্রুটির কারণে খুলনা বিভাগের ১০ জেলাসহ দক্ষিনাঞ্চলের প্রায় ২১ জেলা শনিবার সকাল সোয়া ১০ টা থেকে ১১ টা ৫১ মিনিট পর্যন্ত প্রায় দুই ঘন্টা বিদ্যুতহীন হয়ে পড়ে। এ সময় অনেক ভোগান্তির সৃষ্টি হয়। হাসপাতাল গুলিতে মুমূষু রোগীদের অবস্থা সোচনীয় হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা বিদ্যুত না থাকায় দক্ষিনাঞ্চলের কয়েকশ শিল্প-কলকারকানায় উৎপাদন ব্যহত হয়। উৎপাদন বন্ধ থাকায় শিল্প-কলকারকানায় কয়েক হাজার কোটি টাকার আথিক ক্ষতি হয় বলে কলকারকাখানা মালিক সূত্রে জানা যায়। পরে বিদ্যুত সমস্যার সমাধান হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ