শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস?

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আড়াইহাজারে এমপি বাবু’র বিরুদ্ধে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট, গ্রেফতার-১

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: [২] জেলার- ২, আসন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে একটি ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় ‘মানহানিকর ও কুরুচিপূর্ণ’ পোস্ট দেয়ার অভিযোগে কাউসার আহমেদ পলাশ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] তিনি উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর এলাকার জামানের ছেলে। আজ শনিবার মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার বিকালে আড়াইহাজার পৌরসভা বাজার থেকে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

[৪] শুক্রবার রাতে নাহিদুল ইসলাম রাজু নামে একব্যক্তির বাদি হয়ে পাঁচজনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাত আরও ৭ থেকে ৮ ব্যক্তিকে আসামি করে তথ্য প্রযক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে মামলাটি করেন। মামলার বাদি রাজু আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের বর্তমান ভিপি।

[৫] এজাহারে উল্লেখিত করা হয়েছে, সর্বশেষ ২৮ আগস্ট ধৃতব্যক্তির ফেসবুক আইডি থেকে নারায়ণগঞ্জ-২, আসন আড়াইহাজারের এমপি নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হয়। এর আগেও বিভিন্ন সময় একই ব্যক্তি তার ফেসবুক আইডি থেকে এমপিকে উদ্দেশ্য করে নানা ধরনের মানহানিকর স্ট্যাটাস সহ অপপ্রচার চালিয়ে আসছিলেন বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

[৬] আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে করা এটি দ্বিতীয় মামলা। এর আগেও এমপি নজরুল ইসলাম বাবুকে উদ্দেশ্য করে ফেসবুকে মানহানিকর পোস্ট দেয়া হয়। পরে তার ভাগ্নে পরিচয়ে হারুন অর রশীদ নামে একব্যক্তি তথ্য প্রযক্তি (ডিজিটাল) নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়