শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০১:০২ রাত
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের কানসাসে ১০ বছরের শিশুর ধর্ষক-খুনির মৃত্যুদণ্ড কার্যকর

সিরাজুল ইসলাম: [২] কেন্দ্রীয় জেলখানা টেরে হটে শুক্রবার বিকাল ৪টা ৩২ মিনিটে কেইথ নেলসনের (৪৫) শরীরে বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করা হয়। ৯ মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। আলজাজিরা

[৩] যুক্তরাষ্ট্রে এ সপ্তাহে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এটা দ্বিতীয় এবং বছরে ১৫তম। মৃত্যুদণ্ড কার্যকরের আগে কর্তৃপক্ষ তার শেষ ইচ্ছা জানতে চান। এ সময় তিনি খুন-ধর্ষণের শিকার পামেলা বাটলারের মাকে দেখতে চান। তবে পামেলার মা যেতে রাজি হননি। তিনি বলেন, খুনির কাছ থেকে তিনি অনুশোচনা শুনতে চান না। ১৯৯৯ সালের ১২ অক্টোবর মেয়েটিকে অপরহরণ করে ধর্ষণ ও হত্যা করে নেলসন। গলায় রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

[৪] বাড়ি ফেরার সময় রাস্তা থেকে তুলে নিয়ে পামেলাকে ট্রাকে তুলে নেয় নেলসন। ঘটনাটি তার বোন দেখে ফেলে এবং চিৎকার করতে থাকে।

[৫] নেলসনের ধর্মীয় উপদেষ্টা সিস্টার বারবারা বাতিসতা বলেন, মৃত্যুদণ্ড কার্যকরের আগে নেলসন মাস্ক পরা ছিলেন। তার হাত বেঁধে নেয়া হয়েছিলো। তিনি তার সঙ্গে কথা বলেছিলেন।

[৬] নেলসনের আইনজীবী ডেলে বেইচ ও জেন মরেনো বলেন, নেলসন একজন খুনি হিসেবে পরিচিত; কিন্তু তার মধ্যে মানবতা, মমত্ববোধ ও মজাদার অনুভূতি দেখেছিলেন তারা।

 

 

  • সর্বশেষ