শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তান সম্ভাবনা স্ত্রীকে ভারতে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে কোহলি

স্পোর্টস ডেস্ক : [২] আগামী জানুয়ারিতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে আসছে নতুন অতিথি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর দিয়েছেন কোহলি ও আনুশকা। এ খবর জানার পর নেটিজেনরা শুভকামনা জানাচ্ছে কোহলি-আনুশকা দম্পতিকে।

[৩] তবে এই খবরের পরপরই ভেসে এসেছে একটি প্রশ্ন। যদি আগামী জানুয়ারিতে প্রথম সন্তানের জন্ম দেন কোহলির স্ত্রী, তাহলে ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবেন তিনি? নাকি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজের নাম সরিয়ে নেবেন ভারতীয় অধিনায়ক।

[৪] অস্ট্রেলিয়া সফরের এখনও সময় আছে প্রায় তিন মাসের বেশি। এবারের সফরে চারটি টেস্ট খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন কোহলি। না যাওয়ার ব্যাপারে বোর্ডকে কিছু জানাননি তিনি।

[৫] ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘অবশ্যই অস্ট্রেলিয়া সফরের জন্য পাওয়া যাবে কোহলিকে। অন্তত এখনও পর্যন্ত না যাওয়া নিয়ে কিছু জানায়নি কোহলি। এখন সে সফরের মাঝপথে ফিরতে চায় না তাও বলেনি। অবশ্য এখনও সিরিজের জন্য অনেক সময় বাকি রয়েছে।’

[৬] বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কোহলির ব্যাট অস্ট্রেলিয়াতেও চলে সমান তালে। দেশটিতে এখনও পর্যন্ত ৬ সেঞ্চুরির সাহায্যে ১২৭৪ রান করে ফেলেছেন কোহলি। আসন্ন সিরিজে তার উপস্থিতি ভারতীয় দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবেই থাকবে। - টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়