শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ নিয়ে অচলাবস্থা, আলোচনার জন্য পাকিস্তানের চাপ ◈ আদানি পাওয়ারের একটি ইউনিট বন্ধ, বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমেছে, লোডশেডিং আরও বাড়ার আশঙ্কা ◈ অকথ্য ভাষায় গালিগালাজ করে, তুই দাঁতাল, তোর দাঁত থাকবে না: ডাকসু নেতাকে হুমকির অভিযোগ ◈ তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ◈ বাড়ছে বিদ্যুতের লোডশেডিং, সমাধান কোন পথে ◈ জার্মান কা‌পের ফাইনালে বায়ার্ন মিউনিখ ◈ গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি ফিরছে শিক্ষাঙ্গনে? ◈ পাসপোর্ট জটিলতায় উদ্বেগ: প্রবাসীদের দুর্ভোগে সরকারের হস্তক্ষেপ চান জামায়াত আমির ◈ দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম যা জানাগেল ◈ ভারতের দর্শকরা ফুটবল বিশ্বকাপ দেখ‌তে পাবেন তো? সম্প্রচারকারী সংস্থা গু‌লোর অনাগ্রহ 

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে দশ মামলার আসামি স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

স্বপন দেব: [২] জেলা স্বেচ্ছাসেবক লীগের সমাজকল্যান সম্পাদক একাধিক মামলার ওয়ারেন্ট ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি আফির আলী (৪০) কে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ।

[৩] গ্রেফতারকৃত আফির আলী সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের হামরকোনা গ্রামের জহুর আলীর ছেলে। তার বিরুদ্ধে ৫ টি ওয়ারেন্ট, ২টি সাজা ও ৩ টি নরমাল ওয়ারেন্টভুক্ত মামলা রয়েছে। তাকে শুক্রবার বিকেলে আদালতের মধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট এসএমপি এলাকার কোতওয়ালী থানার ঘাসিটুলা থেকে শেরপুরফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসানের নেতৃত্বে এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযানপরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

[৫] গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাব্বির আহসান বলেন, গ্রেফতারকৃত আসামি আফিরআলীর বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল।

[৬] এব্যাপারে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমূল হক এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, গ্রেফতারের বিষয় অবগত নন, দোষি সাব্যস্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়